একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে ডাকা জামায়াতের হরতাল প্রতিহত করবে গণজাগরণ মঞ্চ।

বুধবার সকালে আপিলের রায় হওয়ার পর দলটি বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকার পর। গণজাগরণ মঞ্চ হরতাল প্রতিহত করার ঘোষণা দেয়।

গণজাগরণ মঞ্চের একাংশের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘এই যুদ্ধাপরধীদের হরতাল প্রতিহত করতে আমরা শাহাবাগসহ সরাদেশে অবস্থান নেব। ’

এআই