বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বে নিয়োজিত রুহুল কবির রিজভী আহমেদ সরকারের প্রতি অভিযোগ করে বলেছেন, গত দশম জাতীয় নির্বাচনের ন্যায় উপজেলা নির্বাচনও সরকার একই প্রক্রিয়ার অনুষ্ঠিত করতে চায়। যার মাধ্যমে তারা আরো একটি ভাগবাটোয়ারার নির্বাচন করতে পারে।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাতে নির্বাচনের ফলাফল নিজেদের অধীনে নিতে পারে। এ জন্য তারা সারাদেশে বিরোধী দলীয় নেতাদের নামে মিথ্যা মামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে তুলে নিয়ে যাচ্ছে। কারণ তারা দশম জাতীয় নির্বাচনের ন্যায় উপজেলা নির্বাচনও নিজেদের অধীনে নেওয়া ষড়যন্ত্র করছে। কারণ তারা ভালো করেই জানেন জনগণ তাদের পক্ষে নয়।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিয়ে নিজেদের রক্ষা করুন, অন্যথায় এর ভয়াবহ পরিস্থিতি আপনাদেরকেই একাই বহন করতে হবে। প্রতিহিংসামূলক রাজনীতি প্রধানমন্ত্রী (শেখ হাসিনা)’র জীবন দর্শন বলে মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারের প্রাইভেট লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। ফলে তারা সরকারের নির্দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা ও গুম করছে। আর এরি ধারাবাহিকতায় কারাগারে নির্যাতনের নামে নতুন ব্যবসা শুরু হয়েছে।
এক প্রশ্নে জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আন্তর্জাতিক ও দেশবাসীর মতামতকে উপেক্ষা করে সরকার একদলীয় বাকশাল মনোভাব নিয়ে ক্ষমতায় থাকায় অপচেষ্টা লিপ্ত রয়েছে। ফলে এই সরকারকে হঠাতে আমাদেরকে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে এবং রাজপথেই এর ফয়সালা করতে হবে।
আওয়ামী লীগ সরকারের হত্যা, গুম ও নির্যাতনের মধ্য দিয়ে সারা দেশকে কারাগারে পরিনত করেছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, সরকার অন্যায় ও বেআইনিভাবে সারাদেশে হত্যা ও গুম করছে। আর কিছু মিডিয়া সরকারের এই অপকর্মকে ঢাকার জন্য তাদের পক্ষ নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে।
সংবাদ সম্মেলনে দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // এমএইচ/এফএ[/b]
রাজনীতি
সরকার আরেকটি ভাগবাটোয়ারার নির্বাচন করতে চায়: রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বে নিয়োজিত রুহুল কবির রিজভী আহমেদ সরকারের প্রতি অভিযোগ করে বলেছেন, গত দশম জাতীয় নির্বাচনের ন্যায় উপজেলা নির্বাচনও সরকার একই প্রক্রিয়ার অনুষ্ঠিত করতে চায়। যার মাধ্যমে তারা আরো একটি ভাগবাটোয়ারার নির্বাচন করতে পারে





