বিএন‌পির মহাস‌চিব ‌মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লে‌ছেন, তারা (সরকার) অব‌লীলায় মিথ্যা বল‌ছে। লাখ লাখ মানুষ দেশ‌নেত্রীকে দেখ‌তে এসেছে। কিন্তু সরকা‌রের লো‌কেরা ক‌য়েক দফা হামলা করে‌ছে। কিন্তু তারা অব‌লীলায় মিথ্যা ব‌লে যা‌চ্ছে যে, বিএন‌পির দলীয় কোন্দ‌লে এ হামলা হ‌য়ে‌ছে।

আজ শ‌নিবার বি‌কে‌লে ঢাকা রি‌পোর্টার্স ইউনি‌টির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়ত‌নে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।‌বিএন‌পির ভাইস চেয়ারম্যান আফসার আহ‌মে‌দ সি‌দ্দিকীর ১৬তম মৃত্যুবা‌র্ষিকীতে আলোচনা ও দোয়া মাহ‌ফি‌লের আ‌য়োজন ক‌রে আফসার আহমদ স্মৃ‌তি ফাউন্ডেশন।

মির্জা ফখরুল আরো ব‌লেন, ‘রাজনী‌তি হ‌য়ে দাঁড়ি‌য়ে‌ছে একটা হা‌তিয়ার। এ জন্য তরুণরা রাজনী‌তি‌কে ঘৃণা কর‌ছে। আমা‌দের লক্ষ্য ছিল, সমাজ প‌রিবর্তন কর‌বে। আজ‌কে আমরা ক‌ঠিন সময় পার কর‌ছি। নির্বা‌চিত নয়, এমন একটা সরকার রা‌ষ্ট্রের স্তম্ভগু‌লো‌কে ধ্বংস ক‌রে দি‌য়ে‌ছে। সরকা‌রের প্রতারণা থে‌কে মুক্ত হ‌তে হ‌বে, এক‌টাই পথ, জনগণ‌কে ঐক্যবদ্ধ হ‌তে হ‌বে।’

ফখরুল ব‌লেন, ‘সরকার জনগ‌ণের সঙ্গে প্রতারণা কর‌ছে, আস্থা হা‌রি‌য়ে‌ছে ব‌লেই ক্ষমতায় টি‌কে থাকার জন্য এমন কর‌ছে। আজ জাতীয় ঐক্য প্রয়োজন, ঐক্যবদ্ধ হ‌য়েই সরকার‌কে হটা‌তে হ‌বে। আমরা য‌দি এই অপশ‌ক্তি‌কে পরা‌জিত কর‌তে পা‌রি, তাহ‌লেই এই দে‌শের মানু‌ষের জীব‌নে শা‌ন্তি আস‌বে।’

সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পি নেতা আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড‌ এম জা‌হিদ হো‌সেন, শওকত মাহমুদ, হে‌লেন জেরীন খান ও আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক বেগম জাহানারা সি‌দ্দিকী।

এমএ