ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য দুটি কমিটি গঠন করেছে বিএনপি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর উত্তরে দায়িত্ব পালন করবেন আরেক স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
বিএনপির দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচন পরিচালনার জন্য গঠিত দুটি কমিটিরই সদস্য সংখ্যা ২১ জন করে। দক্ষিণে যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ। আর উত্তরের কমিটির যুগ্ম আহ্বায়ক হচ্ছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান।
এএইচ





