২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের  বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর গেন্ডারিয়ায় শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার হাজারখানেক নেতাকর্মীদের উপস্থিতিতে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রাজিফুল হাসান বাপ্পি।

এ সময় শিবিরের নেতাকর্মীরা জাতীয় পতাকা হাতে নিয়ে গায়ে লাল-সবুজ টি শার্ট পরে স্বাধীনতার পক্ষে স্লোগান দেয়। র‍্যালি থেকে স্বাধীনতার চেতনায় সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

র‍্যালি থেকে শিবির নেতারা বলেন, আজ মুক্তিযুদ্ধকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ নিজ স্বার্থ হাসিল করছে। যেখানে সেখানে আজ মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি চলছে। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি নয়, এটা মনে ধারণ করার ব্যপার। 

তারা বলেন, দেশে আজ স্বাধীনতা বিপন্ন, মানবাধিকার ভুলণ্ঠিত। স্বাধীনতা রক্ষায় আজ সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আজকে স্বাধীনতা দিবস থেকেই সেই শপথ আমাদের নিতে হবে।

মহানগরী সভাপতি তোফাজ্জল হোসেন হেলালীর পরিচালনায় র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারী রাসেল মাহমুদ, হাবীবুল্লাহ নোমানী, মোস্তফা আহমেদসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। প্রেস রিলিজ