সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে লাইফ সাপোর্টে গতকাল শনিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়েছে। ওখানে সিঙ্গাপুরের একটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে মন্ত্রীকে। তার অবস্থা স্থিতিশীল বলে তার সহোদর সৈয়দ মোস্তাক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ওই হাসপাতাল থেকে তাকে নেয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স আনা হয় ঢাকায়। মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ও মেয়ে সিঙ্গাপুর গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বলেন, নিউমোনিয়া, ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ে গত ৩রা সেপ্টেম্বর রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী।
শুক্রবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
জেআই





