নির্বাচন কমিশনে ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ। হিসেবে ২০১৬ সালের আয় দেখানো হয়েছে ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম সম্পাদক ডা. দীপু মণি এ হিসাব জমা দেন।
এমএনজে





