নাম পাল্টানোর ইতিহাস আওয়ামী লীগের, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়। ‘খালেদা জিয়া দেশের নাম বদলে দিতে চায়’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই মন্তব্য করেন।
মঙ্গলবার বিকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, আপনারা ক্ষমতায় এসে পিজি হাসপাতালের নাম, জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরের নাম পাল্টিয়েছেন। আপনারা প্রতিবেশি দেশকে ট্রানজিট দিয়েছেন ফি নিলে বেয়াদবী হবে বলে এর বিনিময়ে কোন ফি নিবেন না। দেশের নদী গুলো শুকিয়ে গেছে নদীর উপর দিয়ে এখন গরুর গাড়ী চলে, বাই সাইকেল চলে তাতে আপনাদের কোন খেয়াল নেই।
রিজভী আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশন দালালির ভুমিকায় অবতীর্ণ হয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশন নির্লজ্জ ভাবে সরকারী দলের শ্লোগান দেওয়া কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে এমনিতে অনেক অভিযোগ রয়েছে।
আগামীকাল ১৬ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কারচুপির মাধ্যমে ফলাফল আওয়ামী লীগের পক্ষে নিতে সবধরণের আয়োজন সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালন করা প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে ৭০ জন রয়েছেন যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।এসব বিষয়ে অভিযোগ দেয়া হলেও রিটার্নিং কর্মকর্তা কোনো আমলে নেন নি। এ থেকেই বুঝা যায় এর ফলাফল কী হবে?
তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, তাণ্ডব চালিয়ে কীভাবে ভোট ডাকাতি করতে হয় তার নমুনা ৭২-৭৫ সালে প্রথম আওয়ামী লীগ দেখিয়েছে। নতুন প্রজন্ম সেটা আগে দেখেনি বলে এবারের ৫ জানুয়ারীর ভোটার বিহীন নির্বাচন ও ৫ম দফায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি, কেন্দ্র দখলের মাধ্যমে দেশের নতুন প্রজন্মকে আবার তাদের সেই স্বরূপ দেখিয়ে দিয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, যুব দলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ প্রমুখ।
[b]ঢাকা,এমএইচ ১৫ এপ্রিল, (টাউমনিউজবিডি.কম)// এসএইচ [/b]
রাজনীতি
নাম পাল্টানোর ইতিহাস আওয়ামী লীগের: রিজভী
নাম পাল্টানোর ইতিহাস আওয়ামী লীগের, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়। ‘খালেদা জিয়া দেশের নাম বদলে দিতে চায়’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই মন্তব্য করেন। মঙ্গলবার বিকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয়





