'নির্বাচনে গিয়ে দেশে শান্তি এনেছে জাপা' উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের পরে দেশে শান্তি ফিরে এসেছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সে সময় নির্বাচন ছাড়া গতি ছিল না। এজন্যই নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি (জাপা)।
বুধবার সকাল ১১.৪৫টায় জাতীয় সংসদ সচিবালয় মিডিয়া সেন্টারে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ এসব মন্তব্য করেন।
রওশন এরশাদ বলেন, তৎকালীন বিরোধী দল বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। পারলে আন্দোলন ভিন্নভাবে হতো। আলাপ-আলোচনার মাধ্যমেও নির্বাচন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিরোধী দলীয় নেত্রী আলোচনায় আসেননি।
সে সময় যেভাবে আন্দোলন শুরু হয়েছিল, তাতে করে হরতাল, অবরোধ, পেট্রোল বোমাসহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছিল জনগণ। বার্ন ইউনিটে গিয়ে আমি দেখেছি, মানুষের কি মর্মান্তিক অবস্থা। বিশ্বাস করা যায় না, একজন মানুষ কিভাবে অন্য এমন নৃশংসভাবে মারতে পারে। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সে সময় নির্বাচন ছাড়া গতি ছিল না।
অতীতে বিরোধী দলের কার্যকর ভূমিকা ছিল না। এখন সত্যিকারের ভূমিকা পালন করা হবে এবং সেভাবেই কর্মকাণ্ড চালিয়ে যায় চালিয়ে যাচ্ছে জাপা বলেও মন্তব্য করেন রওশন এরশাদ।
তিনি বলেন, অতীতে দেখা গেছে, বিরোধী দল সরকারের বিরোধিতা করতে লেগে যায়। কিন্তু বিরোধী দল সরকারকে সহযোগিতা করবে- এটাই সংসদীয় গণতন্ত্র। আমরা সেটাই করে আসছি। অতীতের বিরোধী দল বেশিরভাগ সংসদ অধিবেশন বর্জন করেছে। আমরা সরকারকে সহযোগিতা করবো। আমরা সংসদ বর্জন করিনি, অকথ্য ভাষায় কথা বলিনি, ফাইল ছুঁড়িনি।
রওশন এরশাদ আরো বলেন, দেশের মানুষ শান্তি চায়। তাদের চাহিদা খুবই কম। শান্তিতে জীবন যাপন এবং তিন বেলা খাবার হলেই তারা সন্তুষ্ট। তারা চায় না, তাদের আয় করা টাকা অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাক।
তিনি বলেন, আমরা জনগণের শান্তির জন্য রাজনীতি করি এবং দেশের জন্য রাজনীতি করি। জনগণের এ সামান্য চাহিদা পূরণ করতে না পারলে রাজনীতি করে লাভ কি? বলেও প্রশ্ন রাখেন রওশন এরশাদ।
[b]ঢাকা, ২১ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
দেশে শান্তি এনেছে জাপা: রওশন
'নির্বাচনে গিয়ে দেশে শান্তি এনেছে জাপা' উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের পরে দেশে শান্তি ফিরে এসেছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে ও গণতন্ত্রের ধারা





