চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামায়াতের আমির কবির গোলাপকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দলদলী ইউনিয়নের ঘাইবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামায়াত নেতা কবির গোলাপ ঘাইবাড়ী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ তিনটি নাশকতার মামলা রয়েছে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে গোলাপ নিজ বাড়ি ঘাইবাড়ী গ্রাম থেকে পাশের একটি বাজারে যাচ্ছিলেন। খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
এসএইচ





