সারাদিন তদবিরের উপরে আছি বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া।
বুধবার রাতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রংপুর বিভাগ সমিতি আয়োজিত 'রংপুর বিভাগ উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, 'আমি যখন ঢাকায় পড়া লেখা করতাম তখন রংপুরের লোক খুঁজে পাওয়া যেত না। অথচ এখন অনেক ছেলে-মেয়ে ঢাকায় পড়া-লেখা করে। আজ (বুধবার) সকাল থেকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যায়ে ভর্তির জন্য ৩ জনসহ বিভিন্ন চাকরির জন্য মোট ১২জনের তদবির করেছি। আশা করি তাদের চাকরি হয়ে যাবে।’
তিনি আরো বলেন, 'রংপুর বিভাগে আমরা ৩৩ জন এমপি রয়েছি। রংপুর বিভাগের উন্নয়নের জন্য আমরা যদি আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত নেই তাহলেই আমাদের বিভাগের উন্নয়ন সম্ভব।'
ফজলে রাব্বী বলেন, 'এক সময় আমাদের হাতে কর্তৃত্ব ছিল কিন্তু নেতৃত্ব ছিল না। এখন আমাদের কর্তৃত্বও আছে, নের্তৃত্বও আছে। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী সবাই রংপুর থেকে নির্বাচিত হয়েছে। সুতরাং রংপুরের উন্নয়ন অবশ্যই হবে।'
সংগঠনের সভাপতি আলহাজ্জ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য মো: মোতাহার হোসেন প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
সারাদিন তদবিরের উপরে আছি: ডেপুটি স্পিকার
সারাদিন তদবিরের উপরে আছি বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, 'আজ (বুধবার) সকাল থেকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যায়ে ভর্তির জন্য ৩ জনসহ বিভিন্ন চাকরির জন্য মোট ১২জনের তদবির করেছি। আশা করি তাদের চাকরি হয়ে যাবে।’





