উপজেলা নির্বাচনে বিএনপির অংশ গ্রহণ সন্দেহ জনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার বিকালে মিরপুর গোলারটেক খেলার মাঠে ঢাকা ১৪ আসনের অন্তগর্ত মিরপুর, শাহআলী, দারুস সালাম ও রুপনগর থানা এবং ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ৯৩ ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া উপজেলা নির্বাচনে বিশ্বাস করেন না বলে- ৯১ সালে ক্ষমতায় বসেই সমস্ত উপজেলা চেয়ারম্যানদের বরখাস্ত করেছিলেন। তাহলে তিনি কেন এখন উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন?
তিনি আরও বলেন, আমরা উপজেলা নির্বাচনে বিশ্বাস করি। স্থানীয় সরকারের মাধ্যমে দেশের উন্নয়ন করি। স্থানীয় সরকারকে আরও গতিময় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি দৃঢ় প্রত্যয়ব্যাক্ত করেছি।
উপজেলা নির্বাচনের বিষয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশের সকল নির্বাচনই রাজনৈতিক ভাবে হয়। অথচ আমাদের দেশে জাতীয় নির্বাচন দলীয় ভাবে হলেও স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা যায়না। একই দেশে দু’ধরনের বিধান এক সঙ্গে চলতে পারে না। পৃথীবির কোথাও এমন ব্যবস্থা নেই।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি করপোরেশন আইন, উপজেলা আইন, ইউনিয়ন আইন এমনকি গ্রামের পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে যে আইন রয়েছে তা খতিয়ে দেখতে বলেছেন। যাতে করে আগামী উপজেলা নির্বাচন দলীয় ভাবে হয় এবং প্রর্থীরা দলীয় প্রতীক ব্যবহার করতে পারেন।
হলফনামা হচ্ছে রাজনীতিবীদদের চরিত্র হরণনামা উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ এবং রাজনীতিবীদ আমরা সকলেই ইনকাম ট্যাক্স দিই। সেখানেই আমাদের সম্পদের হিসাব থাকে। আবার নির্বাচন করতে গেলে সেখানে আমাদের হলফনামা দিতে হয়। তাহলে সাধারণ মানুষের জন্য এক আইন এবং আমাদের জন্য আরেক আইন। এক দেশে দুই ধরণের আইন চলতে পারেনা বলে মন্তব্য করেন তিনি।
যারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করেনা বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী পরিবার ও সাধারণ জনগনসহ সকলকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান সৈয়দ আশরাফ।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।
মিরপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আগা খান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ঢাকা ১৪ আসনের এমপি আসলামুল হক। ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
ঢাকা, এমআর, ৩ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) //এসআর
রাজনীতি
উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ সন্দেহ জনক: আশরাফ
উপজেলা নির্বাচনে বিএনপির অংশ গ্রহণ সন্দেহ জনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার বিকালে মিরপুর গোলারটেক খেলার মাঠে ঢাকা ১৪ আসনের অন্তগর্ত মিরপুর, শাহআলী,





