বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অধ্যাপক ড. পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নিতে বাধা দেয়া, এটা সরকারের রাজনৈতিক ছোটলোকি।
শুক্রবার বেলা ১১টায় ধানমন্ডি বায়তুল আমান মসজিদে পিয়াস করিমকে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার যখন সাধারণ মানুষের বুকে বুলেট নিয়ে ধেঁয়ে এসেছে তখন পিয়াস করিম আমাদের প্রেরণা দিয়েছেন। তিনি সব সময় ন্যায়ের পক্ষে কথা বলেছেন।
জেএ





