জামায়াতে ইসলামী প্রচলিত কোনো রাজনৈতিক দল নয়; বরং গণমানুষের জন্য কল্যাণকামী একটি আদর্শবাদী সংগঠন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, জাতির যেকোন দুর্যোগ ও ক্রান্তিকালে জামায়াতে ইসলামী বিপদগ্রস্থ ও দুর্গত মানুষের পাশে সব সময়ই এসে দাঁড়িয়েছে।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণাধীন খিলগাঁও পূর্ব থানার উদ্যোগে চলমান শৈত্যপ্রবাহে সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এই কথা বলেন।
বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই শীতবস্ত্র বিতরণ করেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও খিলগাঁও পুর্ব থানা আমীর মোহাম্মদ শাহাজাহানের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও খিলগাঁও পুর্ব থানা সেক্রেটারি আশরাফুল আলম ইমনের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- সবুজবাগ দক্ষিণ থানা সেক্রেটারি রওশন জামান, খিলগাঁও পূর্ব থানা কর্মপরিষদ সদস্য শেখ মোহাম্মদ, খোরশেদ আলম মজুমদার, সাজিদুর রহমান শিবলী, হেলাল উদ্দিন, জামায়াত নেতা জহিরুল হক সেলিম, আব্দুল কুদ্দুস, মাও: দেলওয়ার হোসেন, কুদরাতুল ফাত্তাহ আজমল, শফিকুল ইসলাম, ছামিউর রহমান, মাহবুবুর রহমান, মোহাম্মদ শাফি, মোহাম্মদ সাইফুল্লাহ, ছাত্রশিবিরের খিলগাঁও থানা সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষ এই তীব্র শীতে অনেক কষ্টে আছেন, তাদের পাশে সহযোগিতার হাত নিয়ে সবার দাঁড়ানো উচিৎ। শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের প্রধানতম দায়িত্ব হলো সরকারের।
দেশের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে জরুরি ভিত্তিতে শীতবস্ত্র বিতরণ করার জন্য তিনি সরকার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সংগঠন ও দানশীল বিত্তশালী ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি আহ্বান জানান।
এসময় তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রচলিত কোনো রাজনৈতিক দল নয়; বরং গণমানুষের জন্য কল্যাণকামী একটি আদর্শবাদী সংগঠন। জাতির যেকোন দুর্যোগ ও ক্রান্তিকালে জামায়াতে ইসলামী বিপদগ্রস্থ ও দুর্গত মানুষের পাশে সব সময়ই এসে দাঁড়িয়েছে। গণমানুষের প্রতি সে দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। অসহায় মানুষের সেবার মাধ্যমে মুলত আমরা মহান রবের সন্তুষ্টি অর্জন করতে চাই।
তিনি সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





