সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুম করার ১০ বছর উপলক্ষ্যে বিএনপি আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে যেসব তরুণ প্রতিবাদ জানাচ্ছে, তাদের নির্মূল ও নিশ্চিহ্ন করতেই সরকার গুম করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ।

আওয়ামী লীগের সমালোচনায় মির্জা ফখরুল বলেন, তাদের একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হলো— তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকতে চায়। এটা তাদের পুরনো অভিলাস। তারা চায়, বাংলাদেশ যতদিন থাকবে, তারাও ততদিন ক্ষমতায় টিকে থাকবে।

বিএনপির এই অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

এমআই