ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল চলছে।
বুধবার স্থানীয় আওয়ামী লীগ সড়ক অবরোধ কর্মসূচি পালনের সময় হরতালের ঘোষণা দেয়া হয়।
গতকাল দুপুরে একরামুল হককে দাফনের পর স্থানীয় জনতা ও আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা দৌলতপুর ব্রিজের পাটাতন খুলে ফেলে। এতে ফেনী, পরশুরাম ও ফুলগাজী উপজেলার সঙ্গে সব ধরনের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এসময় তারা রাস্তায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বিক্ষুব্ধরা স্থানীয় সংসদ সদস্য নিজাম হাজারীর ফাসির দাবিতে স্লোগান দেয়। তারা বলেন, দোষীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।পরে সন্ধ্যা ৭টায় এক সমাবেশে বৃহস্পতিবার ফুলগাজিতে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এর আগে গুলি করে ও পুড়িয়ে হত্যার ঘটনাকে পরিকল্পিত ও ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। একরামুলের জানাজা শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একরামুলের পরিবারকে সমবেদনা জানান। বুধবার দুপুর সাড়ে বারোটায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হকের দাফন সম্পন্ন হয়।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, খুনি যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। এ মুহূর্তে কারো ওপর দায় চাপাতে চাই না।
তিনি বলেন, এ হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়েও একজন জনপ্রতিনিধিকে এভাবে খুন করা হয়নি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের সামনে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হককে বহনকারী গাড়িতে দুর্বৃত্তরা প্রথমে গুলি করে ও পরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করে। এসময় গাড়ির চালকসহ আরো তিনজন দগ্ধ হন।
এ ঘটনায় মঙ্গলবার রাত একটার দিকে ফেনী মডেল থানায় একরামুলের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনারের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাত আরো ৩৫ জনকে আসামি করে মামলা করেছেন। একরামুল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ২৩ জনকে আটক করেছে।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]//[b]এনএস[/b]
রাজনীতি
একরামুল হত্যার প্রতিবাদে ফুলগাজিতে হরতাল চলছে
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল চলছে। বুধবার স্থানীয় আওয়ামী লীগ সড়ক





