বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরের পর থেকে নেতাকর্মীদের ভীড় জমতে শুরু করেছে। আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিলে যোগদান করতে আসছে নেতাকর্মীরা।

শুক্রবার বাদ আছর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা।

দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, যুগ্ম মহসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

এমএইচ/এসএইচ/জেআই