নয়টি দল নিয়ে ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ) নামে নতুন একটি জোট আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়। এ সময় জোটের দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিএনএফের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখরি। মহাসচিব জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস। জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন বিজিএ চেয়ারম্যান এআরএম জাফরুল্লাহ চৌধুরী। শরিক দলের সভাপতি/চেয়ারম্যান জোটের স্টিয়ারিং কমিটির সদস্য হবেন এবং স্টিয়ারিং কমিটি হবে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।
জোটের দলগুলো হলো- বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন (বিজিএ), জাতীয় স্বাধীনতা পার্টি, ইসলামিক লিবারেল পার্টি, জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাপ ভাসানী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, জাতীয় উন্নয়ন পার্টি, বাংলাদেশ আইডিয়েল পার্টি।





