হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করলে বাসা ভাড়াসহ অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি পাবে, যে কারণে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি না করার আহ্বান গণতন্ত্রী পার্টি।
রোববার বিকাল ৪ ঘটিকায় গণতন্ত্রী পার্টি ৭৯ কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির ঢাকা মহানগরী সভাপতি এড. আব্দুল গনির সভাপতিত্বে এক সভায় উপস্থিত বক্তারা এ কথা বলেন।
উক্ত সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, সভাপতিমন্ডলীর সদস্য প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজ, ঢাকা মহানগর কমিটির সহ সভাপতি কে.জি মহিউদ্দিন বাদল ও ঢাকা নগর কমিটির সাধারণ সম্পাদক মিনহাজউদ্দিন সেলিম।
সভার শুরুতে সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হকের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় ও সঠিক নেতৃত্ব প্রদান করে দেশকে উন্নয়নের গতিশীল ধারায় এগিয়ে নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভায় বক্তাগণ নির্বাচনকালীন প্রতিশ্রুতি ভঙ্গ করে হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর জন্য ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের প্রতি অনুরোধ জানান।
বক্তাগণ বলেন, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করলে বাসা ভাড়াসহ অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি পাবে। যার ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।
বক্তারা, আবাসিক খাতে গ্যাস সংযোগ বন্ধ না করারও আহ্বান জানান। গ্যাসের মূল্য বৃদ্ধি না করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং এলপিজি গ্যাসের দাম কমানোর আহ্বান জানান।
এসএম





