বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মঞ্জুরুল ইসলাম ভূইয়া তরুণ ছাত্রসমাজকেই আগামী দিনের সফল বাংলাদেশ গড়ার কারিগর বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন বাংলাদেশের বর্তমান সংকট ও সমস্যার সমাধানে তরুণ ছাত্রসমাজের কাছে জাতির প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে আজকের তরুণ ছাত্র সমাজকে মেধা ও নৈতিকার সমন্বয়ে এক আদর্শিক স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে।
গতকাল তিনি রাজধানীর এক মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা আয়োজিত “ঐতিহাসিক কোরআন দিবস আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী” অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বর্তমান অবৈধ সরকারের সমালোচনা করে বলেন বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীর সংঙ্গে অতিতেও ছিল, এখনও আছে আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এর প্রমাণ হচ্ছে সদ্য সমাপ্ত ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলের চরম ভোট ডাকাতি সত্ত্বেও মহিলা জামায়াতের তিনটি আসনে বিজয়।
তিনি বলেন এদেশের মানুষ জানে কারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক দল। এই ভয়েই সরকার সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রিয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান।
তিনি বলেন একমাত্র কোরআনই পারে বাংলাদেশের সকল সমস্যার সমাধান করতে। এজন্য তিনি সকল ছাত্রসমাজকে কোরআনের আন্দোলনে শরিক হওয়ার আহবান জনান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আদাবর থানার সম্মানিত আমির দেলোয়ার হোসেন, ঢাকা কলেজ সভাপতি নাজিম উদ্দিন, সেক্রেটারি মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম শাকিল ও দপ্তর সম্পাদক মাহাদী হাসান সানি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসএইচ





