বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অব.) মাহবুবুর রহমান বলেছেন, গণতন্ত্র না থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্রের কোন প্রয়োজনীয়তা নেই। গণতন্ত্রের জন্যই আমরা জিয়াউর রহমানের নেতৃত্বে ৭১ সালের মুক্তিযুদ্ধ করেছি।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী ন্যশনাল পার্টি আয়োজিত মশিউর রহমান যাদু মিয়ার ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, যে গণতন্ত্রের জন্য স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, আজ সেই গণতন্ত্র গভীর সংকটের মধ্যে। যারা এক সময় গণতন্ত্রে জন্য লড়াই করেছে তারা আজ গণতন্ত্রকে গলা টিপে ধরেছে। অতীতেও তারা গণতন্ত্র হত্য করে একদলীয় বাকশাল কায়েম করেছে।
যাদু মিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, যাদু মিয়া সারা জীবন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছে। তিনি জিয়াউর রহমানের সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেছে যা আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
তিনি বলেন, '৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না করলে আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছেন। আজ সেই গণতন্ত্র ধ্বংসের মুখে।
বাংলাদেশ ন্যাপ এর সভাপতি জোবেল রহমান গণির সভাপতিত্বে স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন, কল্যাণ পার্টির সভাপতি মেজর (অব:) সৈয়দ মো. ইব্রাহীম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
গণতন্ত্র না থাকলে বাংলাদেশের প্রয়োজন নাই: মাহবুব
গণতন্ত্র না থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্রের কোন প্রয়োজনীয়তা নেই মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অব.)মাহবুবুর রহমান বলেছেন, গণতন্ত্রে জন্যই আমরা জিয়াউর রহমানের নেতৃত্বে ৭১ সালের মুক্তিযুদ্ধ করেছি।।





