বর্তমান সরকার মাফিয়াদের জন্য কাজ করছে। তাই এই সরকার মাফিয়াদের সরকার।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন।

বর্তমান আওয়ামী লীগ সরকারকে মিথ্যাবাদী অখ্যায়িত করে রিজভী বলেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। অথচ সরকার ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বলছে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় আসার আগে সরকার জনগণকে বিনা পয়সায় সার আর ১০ টাকায় চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ আজ সে সব প্রতিশ্রুতির কথা ভুলে গেছে।

উল্টো গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সরকার জনগণের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছে। আওয়ামী পোশাকধারী পুলিশ বাহিনী

যখন তখন সাধারণ মানুষকে গুম, খুন করছে। দেশকে একটি ভয়ংকর বন্দিশালায় পরিণত করেছে।

সরকারের অপকর্ম ঠেকাতে ঈদের পর জনগণকে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে জানান রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএ