বিরোধী জোটের আহ্বানে চলমান গণতান্ত্রিক কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীদের আটক ও কথিত বন্দুক যুদ্ধের নামের হত্যার প্রতিবাদে ডাকা  ছাত্র ধর্মঘটের সমর্থনে ক্যাম্পাসে  বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার সকাল সাড়ে ৮টায় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ ও মেহবুব মাসুম শান্তর মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অনুষ্ঠিত হয়।

এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক- আমীর আমজাদ মুন্না, পাঠাগার সম্পাদক- মেহেদী হাসান, স্কুল-বিষয়ক সম্পাদক- আরাফাত বিল্লাহ খান, বুয়েট ছাত্রদল সভাপতি- কে.এম.এস. মুসাব্বির শাফি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য- আশরাফ জালাল খান মনন, ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ-সম্পাদক-- খায়রুল ইসলাম, ঢাবি মুজিব হল ছাত্রদল নেতা- করিম প্রধান রনি, সোহেল, সূর্যসেন হলের- শাহনেয়াজ, আরিফ, মহসিন; জসিম উদ্দিন হলের- মাসুদুর রহমান মাসুদ, এস.এম. হলের- হাবিবুল বাশার, জহু হলের- নাজমুল হোসেন নয়ন, এফ.রহমান হলের- মাহবুব রাব্বানী জয়, বে-সরকারী বিশ্ব-বিদ্যালয় ছাত্রদল নেতা- মনির হোসেন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা- শাহিনুর রহমান শাহিন, মিনহাজুল আবেদিন নান্নু, বনি আমিন সোহাগ, তেঁজগাও কলেজ ছাত্রদল নেতা- ইয়াছিন ভূইয়া, মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা- রায়হান, হিমেল ভূইয়া প্রমুখ।

এমএইচ