২১ শে আগস্ট গ্রেনেট হামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন মন্ত্রণালয়কে আর্থিক ও লোকবলসহ সব ধরনের সাহায্য করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং আআইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত।

শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ২১ শে আগস্ট গ্রেনেট হামলার এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, ২১ শে আগস্ট গ্রেনেট হামলার বিচার ১০ বছরে যতটুকু এগিয়েছে, তাতে আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আমি সন্তুষ্ট নই। এর দায় আমার উপরেও বর্তায়। কোন অজুহাতেই এই মামলা ১০ বছর অতিবাহিত হতে পারে না। দেশ বাসীর কাছে এটা অগ্রহণ যোগ্য।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‌‌‌আমি ওয়াদা করছি। আগামী সংসদীয় কমিটির মিটিং এ আমি এর ব্যাখ্যা চাইব। তাদেরকে আমার কমিটিতে ডাকবো। পরে আমরা সবাই মিলে এ মামলায় যেসব প্রতিকূলতা রয়েছে তা দূর করে দ্রুত বিচার সম্পন্ন করা হবে।

তিনি বলেন, আমরা যদিও বলি বিচার বিভাগ স্বাধীন। এরপরও আইন মন্ত্রণালয়কে দ্বায়িত্ব নিতে হবে। যে সব পিপি এই মামলায় সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করছেন না। তাদের থাকার কোন দরকার নেই। কোর্ট খোলে ৯টায় সাহেবরা আসে ১০ টায়। বাকিরাতো আসে আরও ১ ঘন্টা পর।

সাবেক এ মন্ত্রী বলেন, ২১ শে আগস্ট গ্রেনেট হামলার মূল পরিকল্পনাকারী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার গুনধর ছেলে তারেক রহমান ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ। আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করার লক্ষ্যেই তারা এ হমলা চালায়।

তিনি আরও বলেন, এ হামলার সময় খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকলেও রাষ্ট্র পরিচালনা হত হাওয়া ভবন থেকে। এখানে বসেই তারা তৎকালীন বিরোধী দলীয় নেতাকে হত্যার পরিকল্পনা করেছিল। সংসদে যখন আমরা ২১ আগস্ট গ্রেনেট হামলার জন্য শোক প্রস্তাবের দাবি জানাই। তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসে মিটি মিটি করে হাসতেন।

সুরঞ্জিত বলেন, জামায়াত জঙ্গিবাদী। তারা সকল জঙ্গি হত্যার সঙ্গে জড়িত। দেশের স্থিতিশীলতা হারানোর জন্য কাজ করছে জামায়াত। জঙ্গি হামলার গ্রেনেট সাপলাই করে হরকাতুল জেহাদ। তাদের হেটকোয়ার্টার হল পাকিস্তান।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের ঢাকা মহানগর সভাপতি হারুন চৌধুরী, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুনির চৌধুরি, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

ঢাকা, এমআর , ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর