বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, এখন ভোট হয় ভোটকেন্দ্র থেকে লোকদের বের করে দিয়ে। আর জনগণকে বলে দেয়া হয় আপনাদের ভোট দেয়া হয়ে গেছে। সাহস থাকলে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন।
আজ (শনিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেগম জিয়া।
তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। দেশে এখন গণতন্ত্র নেই। দেশে যতবার গণতন্ত্র হত্যা হয়েছে ততবারই আওয়ামী লীগের হাতে হয়েছে।
মঈনুদ্দীন ফখরুদ্দীনকে তৈরি করেছে আওয়ামী লীগ এমন দাবি করে বেগম জিয়া বলেন, এরাই ২০০৮ সালে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। আওয়ামী লীগের সাথে এদেরও বিচার হবে।
বেগম জিয়া বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছে। জনগণ একদলীয় ভোট চায়নি বলেই ভোটকেন্দ্রে যায়নি। আওয়ামী লীগ যতই বলুকা বিএনপি ব্যর্থ হয়েছে আমি বলব জনগণ, বিএনপি ও ১৯ দলের বিজয় হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৩ আসনে ভোট হয়নি, ১৪৭ আসনে ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে ৫৬টি কেন্দ্রে কোন ভোটই পড়েনি। অনেক ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা নিজেরাই ভোট দিয়ে ভোট বাক্স ভর্তি করেছে এবং বিভিন্ন পত্র পত্রিকায় দেখা গেছে অনেক ভোট কেন্দ্রে মানুষ যায়নি, শুধু কুকুর বসেছিল।
তিনি বলেন, বিএনপি কখনো বলেনি লোকাল নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমরা বলেছিলাম কোন জাতীয় নির্বাচনে তত্ত্বাবাধায়ক ছাড়া অংশগ্রহণ করবো না।
বেগম জিয়া বলেন, পার্লামেন্ট বলে এখন আর কিছু নেই। পার্লামেন্টের নামে গৃহপালিত বিরোধী দল দিয়ে সংসদ বসানো হয়েছে। যাদের কোন প্রতিক্রিয়া নেই তারা কী করে বিরোধী দল হয় এমন প্রশ্নও করেন বেগম জিয়া।
চাপের মুখে নির্বাচনে গেছি-রওশন এরশাদের এমন মন্তব্য উল্লেখ করে বেগম জিয়া বলেন, তাহলে বুঝতেই পারছেন এদের ওপর কোন চাপ প্রয়োগ হয়েছে। তারা এমন কোন অপকর্ম করেছে যার জন্যই তারা চাপে আছে। আমরাও চাপে ছিলাম, কিন্তু আমরা তো নির্বাচনে যাইনি।
বেগম জিয়া রওশন এরশাদকে উদ্দেশ্য করে বলেন, যদি মনে করেন চাপের মুখে নির্বাচনে গেছেন তাহলে অবিলম্বে পদত্যাগ করে দুর্নীতি সামলান। বর্তমানে দেশের খুব খারাপ অবস্থা। এটা বেশিদিন চলতে পারে না। ঘরে-বাইরে কেউ এখন নিরাপদ নয়। দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। দেশের সব প্রতিষ্ঠানে দলীয় করণ করা হয়েছে।
বেগম জিয়া বলেন, আওয়ামী লীগের পক্ষে কোনদিন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়, কারণ তাদের দলের উপদেষ্টারাসহ সবাই দুর্নীতিবাজ। তাদের মনে একটাই ধান্দা থাকে কিভাবে টাকা বানানো যায়।
[b]ঢাকা, এমআর, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
রাজনীতি
সাহস থাকলে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন: খালেদা
বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, এখন ভোট হয় ভোটকেন্দ্র থেকে লোকদের বের করে দিয়ে। আর জনগণকে বলে দেয়া হয় আপনাদের ভোট দেয়া হয়ে গেছে। সাহস থাকলে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন।





