নিজেদের লোগো পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নতুন লোগোতে লাল-সবুজ রং ব্যবহার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামায়াতের দেয়া এক বিবৃতিতে লোগো পরিবর্তনের বিষয়টি পরিলক্ষিত হয়।
সাম্প্রতিক হত্যাকাণ্ডে জামায়াতকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেয়া হয়।
এমআইএস





