জাতির যেকোন দুর্যোগ ও ক্লান্তিকালে জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়ে বিপদগ্রস্থ ও দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ডা. ফখরুদ্দীন মানিক।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের রামপুরা থানার ২২ নং ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত ও দুর্গত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ (শুক্রবার) দলটির ঢাকা মহানগরী উত্তরের প্রচার সহকারী এস এম আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই তথ্য জানানো হয়।
বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ডা. ফখরুদ্দীন মানিক বলেন, “জামায়াতে ইসলামী প্রচলিত কোন রাজনৈতিক দল নয় বরং গণমানুষের জন্য কল্যাণকামী একটি আদর্শবাদী সংগঠন। জাতির যেকোন দুর্যোগ ও ক্লান্তিকালে জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়ে বিপদগ্রস্থ ও দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।”
ডা. ফখরুদ্দীন আরও বলেন, “গণমানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।”
তিনি শীতার্ত ও দুর্গত মানুষের দুর্দশা লাঘবে সরকার, দাতাসংস্থা ও সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ডা. ফখরুদ্দীন মানিক। এ ছাড়াও উপস্থিত ছিলেন- রামপুরা থানার নায়েবে আমির এস এইচ ঈমাম, সেক্রেটারি এফ এ ফজলু, জামায়াত নেতা এস ইসলাম, প্রফেসর এ হালিম, মনিরুজ্জামান শামীম ও এস এ ফরহাদ প্রমূখ।
এমবি





