বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাবা মাহবুবার স্বামী ও ঢাকা মহানগরী দক্ষিণের গেন্ডারিয়া দক্ষিণ থানার মজলিসে শূরা সদস্য কটন মিল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা গোলাম মোস্তফার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে জান্নাতবাসী করেন ও তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমীন।
মরহুম মাওলানা গোলাম মোস্তফা গত মধ্য রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ সোমবার সকাল ৮ টায় কটন মিল মসজিদে অনুষ্ঠিত হয়।





