আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে বিশ্বাস করি। তাই অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিতে ফিরে আসতে হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শুক্রবার সকালে মাদারীপুর সদর হাসপাতাল চত্বরে আচমত আলী খান রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে এবং কেনিয়ার টাইবা মেডিকেল সেন্টারের সহযোগিতায় সপ্তাহব্যাপী ঠোঁট কাটা, তালু কাটা রোগীদের আন্তর্জাতিক মানের বিনামূল্যে চিকিৎসা শিবির উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
জামায়াতে ইসলামিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেছেন, এজিদের রাজত্ব এদেশে চলবে না। এজিদপন্থী যারা, মতবাদের আন্দোলন এদেশে প্রতিষ্ঠিত করতে চায়, তারা কখনোই তা করতে পারবে না। ধর্মের নামে ভুল ব্যাখ্যা দিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানোর কারণে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা দরকার বলেও মন্ত্রী মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান। আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার খোন্দার ফরিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুজ্জামান আহমেদ ও সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।
[b]মাদারীপুর,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
'অসাম্প্রদায়িকতার রাজনীতিতে ফিরে আসতে হবে'
আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে বিশ্বাস করি। তাই অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিতে ফিরে আসতে হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
টিআইবি জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পরও রাষ্ট্র সংস্কারের কাঙ্ক্ষিত ভিত্তি তৈরি হয়নি বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’ নেহা বোরার মন্তব্যে উত্তপ্ত ভারতের রাজনীতি
বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ভারতীয় তরুণদের পথ দেখিয়েছে—অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার এমন মন্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এ ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওপর ক্ষোপ প্রকাশ করেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
জহির উদ্দিন স্বপন এমপি নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকর সংসদ তৈরি করেছি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এমপি জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘রাজপথের নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা একটা কার্যকর জাতীয় সংসদ তৈরি করেছি। যেখানে বিরোধী দল সরকারি দলকে সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে এবং অধিকার পাচ্ছে। তারা প্রতিদিন ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আমাদের প্রধানমন্ত্রী সংসদ নেতাসহ সরকারকে ন্যায্য-অন্যায্য সমালোচনা করেই চলছে। অতএব মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক এই সংস্কারের কাজেও আমাদের নেতা হাত দিয়েছেন এবং জাতীয় সংসদকে তিনি কার্যকর করেছেন। ’
ভালো ও সৎ মানুষকে রাজনীতিতে আসার আহ্বান তথ্যমন্ত্রীর
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে যোগ্য, মেধাবী ও সৎ মানুষকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির কাজও করতে হবে: আজহার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, শুধু দল ক্ষমতায় গেলেই হবে না, ব্যক্তির বিজয়ও নিশ্চিত করতে হবে। দলের বিজয় হতে পারে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, আর ব্যক্তির বিজয় হলো আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ। তাই রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রত্যেককে আখিরাতের মুক্তির জন্য কাজ করে যেতে হবে।
















