রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে পড়ে শাহরিয়ান রিপন (২৬) নামে এক ছাত্র মারা গেছেন। রোববার সন্ধ্যা সোয়া ৬টায় এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন,বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ৮তলা থেকে নিচে পড়ে রিপনের মৃত্যু হয়। শপিং কমপ্লেক্সের নিরাপত্তারক্ষীরা পরে থানায় খবর দিলে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
তিনি আরও বলেন,তার কাছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয়পত্র রয়েছে। এটি কেমিক্যাল বিভাগের ২০০৭ সালের ইস্যু করা।
মৃতের পরিবারের বরাত দিয়ে ওসি মাজহারুল ইসলাম বলেন,সে বর্তমানে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ

[/b]