ঐতিহাসিক মুজিবনগর দিবস ১৭ এপ্রিল। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
তাদের কর্মসূচির মধ্যে রয়েছে, ভোর ৬ টায় বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় এবং দেশের সকল জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭ টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।
সকাল সাড়ে ৭ টায় বনানী কবরস্থানে শহীদ জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং রাজশাহীতে এএইচএম কামারুজ্জামান-এর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ।
বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যকে এ তথ্য জানান।
এছাড়া মুজিবনগরে কর্মসূচির মধ্যে রয়েছে, ভোর ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১১ টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। সকাল সোয়া ১১ টায় গার্ড অব অনার। সকাল ১১-৩০ টায় মুজিবনগরে শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের জনসভা।
উক্ত জনসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মুজিবনগর দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাসিম।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত থাকেবন।
[b]ঢাকা, এমআর, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]