২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল এ পিকেটিং করেছে ২০ দল। আজ বৃহস্পতিবার উত্তরা, যাত্রাবাড়ী, ভাটারা, কদমতলীসহ বিভিন্ন স্থানে মিছিল করে ২০ দল।
উত্তরা: সকাল সাড়ে ৭ টায় সোনারগাঁ জনপদ মোড় থেকে শুরু হয়ে খালপাড় গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর আব্দুল্লাহ রেজা। উপস্থিত থানা সেক্রেটারি মাহবুবুর রহমান, জামায়াত নেতা আব্দুল্লাহ সা’দ ও ছাত্রনেতা জোবায়ের প্রমূখ।
ডেমরা: সকাল ৭ টায় হরতালের সমর্থনে মিছিল করে ডেমরা থানা জামায়াত। থানা আমীর হাফিজুর রহমানের নেতৃত্বে ডগাইর এলাকায় মিছিলটি হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোহাম্মদ আলী, মিজানুর রহমান ও মির্জা হেলাল প্রমূখ।
এছাড়া সকাল ৮ টায় যাত্রাবাড়ীর কলেজ রোডে ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাইনুদ্দীন মৃধার নেতৃত্বে একটি মিছিল করেছে শিবির।
এদিকে জামায়াত নেতা নেসার উদ্দীনের নেতৃত্বেশ্যামপুরের মোরাদাপুর মিছিল করে জামায়াত।
এছাড়া যাত্রাবাড়ীর দনিয়া, বাড্ডার নতুন বাজার, মোহাম্মদপুর, হাজারীবাগ, বনশ্রীতে মিছিল করেছে জামায়াত।
ইআর





