২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার সন্ধ্যা সোয়া ৭টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন জোটের সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির (জেপি) মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম,খেলাফত মজলিসের মাওলানা ইসহাক, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লৎফুর রহমান,ইসলামী ঐক্যে জোটের আব্দুর রকিব, লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, অন্য অংশ এমদাদুল হক, এনপিপি'র ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের চেয়ারম্যান মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল, জমিয়তে ওলামা ইসলামের মহিউদ্দিন ইকরাম, শাহিনুর পাশা, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মঞ্জুর হোসেন ঈসা উপস্থিত রয়েছেন।

এএস