শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, নিজামী ছিলেন একজন প্রজ্ঞাবান আলেম, দূরদর্শী ইসলামী চিন্তাবিদ ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। সততা, নেতৃত্বগুণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আকাঙ্ক্ষায় তিনি আজীবন কাজ করে গেছেন।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাওলানা নিজামীর আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে এবং বাংলাদেশকে একটি “ইসলামী কল্যাণরাষ্ট্র” হিসেবে গড়ে তোলার আন্দোলনে সবাইকে শরিক হতে হবে।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ছাত্রজীবন থেকেই নিজামী ইসলামী আদর্শের প্রচার ও প্রসারে যুক্ত ছিলেন। তিনি ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক ও সামাজিকভাবে কাজ করেছেন।
তিনি আরও দাবি করেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এবং কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে নিজামী দেশের বিভিন্ন খাতে উন্নয়নমূলক ভূমিকা রাখেন। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষার স্বীকৃতিতে তার অবদান ছিল উল্লেখযোগ্য বলেও তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক পর্যায়েও নিজামীকে বিভিন্ন জরিপে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
ডা. শফিকুর রহমান বলেন, মাওলানা মতিউর রহমান নিজামীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ২০১৬ সালের ১০ মে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তিনি নিজামীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে “শহীদ” হিসেবে কবুল করার জন্য দোয়া করেন।
এস