প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি বলেছেন, স্বাধীন জাতিকে উন্নত জাতিতে রূপান্তরিত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।

আজ বুধবার (২৯জুন) সকালে উপজেলার হল রুমে কালিয়াকৈরে অনলাইন শিক্ষক বদলি কার্যক্রমের পাইলটিংয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ঘর ছিল না, বাড়ি ছিল না, স্কুল ছিল না। সেই মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩ হাজার ৬০০ স্কুলকে একসঙ্গে সরকারিকরণ করে দিয়েছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, প্রাথমিক অধিদপ্তর ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মুহিবুর রহমান, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

রুমিতা ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খানসহ মন্ত্রণালয়ের অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা কর্মকর্তাবৃন্দরা।

এবিএস