বিএনপির নেতাতো প্রকাশ্যেই বলেছেন গুপ্ত হত্যার মাধ্যমেই ওনারা আন্দোলন করবেন। আমরা রাজনীতির মাধ্যমে রাজনীতি মোকাবেলা করছি। তারা গুপ্ত হত্যার মাধ্যমে মোকাবেলা করবেন। প্রকাশ্যে তাদের আস্ফালনের পরই নারায়ণগঞ্জের ঘটনা বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, কারওয়ানবাজার আম্বরশাহ মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের দলের এই নেতাকর্মীদের হত্যার পেছনে কে আছে অবশ্যই আমরা তা খুঁজে বের করবো।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]