সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বোমাবাজি ও বাসে আগুন দেওয়ার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের আটকের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর অঞ্চলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ মাগরিব মিরপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক, অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, মো. শহীদুল্লাহ, মহানগরী মজলিসে শুরা সদস্য মাস্টার আশরাফুল আলম, মনিরুল ইসলাম মৃধা, অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল, আব্দুল মোতাকাব্বির প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে শুরু হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর হয়ে রোকেয়া সরণির আল-হেলাল হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

এস