চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার রাতে নগরীর মেহেদীবাগে ম্যাক্স হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
আজ (রোববার) সকালে তাঁকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
সাবেক মেয়রের একান্ত সচিব মো. ওসমান জানান, রাতে উচ্চ রক্তচাপ’সহ শারীরিক নানা জটিলতা বেড়ে যাওয়ায় মহিউদ্দিনকে ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে চিকিৎসকরা কিডনি জটিলতার কারণে তাঁকে আইসিইউতে হস্তানান্তর করেন।
মহিউদ্দিন চৌধুরী বেশ কিছুদিন ধরে নানা অসুখে ভুগছেন। অসুস্থ শরীর নিয়েই শনিবার সন্ধ্যায় তিনি যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় মেলা পরিষদের কার্যক্রম উদ্বোধন করেন। রাতেই তাঁর অসুস্থতা গুরুতর হয়ে পড়ে।
সাবেক মেয়রের একান্ত সচিব জানান, মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন মালয়েশিয়ায় ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তিনি দেশের উদ্দেশে রওনা হয়েছেন।
এমবি





