চুয়াডাঙ্গার দামড়হুদায় পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো ছাত্রলীগ নেতা শামীম হোসেন (২৬),আমিন হোসেন (২৪),আব্দুল গফুর (৬০),আবুল হাশেম (৫৮) ও মহসিন আলী (২২)।
পুলিশ জানায়,রোববার দিবাগত রাতে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের রবিউল ইসলামের ছেলে দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক শামীম হোসেন,তার ভাই আমিন হোসেন, সুলতানপুর গ্রামের আব্দুল গণির ছেলে আব্দুল গফুর,তার ভাই আবুল হাসেম ও বড়দুধপাতিলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে মহসিন আলীকে আটক করেছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে বলও পুলিশ সূত্রে জানা গেছে।
ওসি শিকদার মশিউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]