সংসদ সদস্য হিসেবে দুই নেতার শপথ নেয়ার সিদ্ধান্তে গণফোরামে চলছে অস্থিরতা।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী দুই নেতা— সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান বলছেন, তারা শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক। যে কোনো সময়ে শপথ নিবেন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকায় পৌঁছান। গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

লতিফুল বারী হামিম বলেন, ‘ড. কামাল হোসেনের গাড়িচালক তাঁকে আনতে এয়ারপোর্টে গেছেন। তবে এখনো বাসায় পৌঁছেছেন কি না, এ বিষয়ে আমি কিছু জানতে পারিনি।’

গত ২০ জানুয়ারি রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান।

ওই দিন (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী হামিদা হোসনকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বরও ড. কামাল হোসেন সিঙ্গাপুরে গিয়েছিলেন চিকিৎসার জন্য।

এএস