আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শনিবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন।
টাইমনিউজকে একথা নিশ্চিত করেছেন আসাদুল করিম শাহীন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সভানেত্রী হিসেবেই খালেদা জিয়ার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা কার্ড দেয়া হয়েছে। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-সহ সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
[b]ঢাকা, এমএইচ, ১২এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]
রাজনীতি
খালেদার পক্ষ থেকে শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা
আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।