বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং বিএনপিসহ ২০ দলীয় জোটের দশ হাজার নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে ২০ দলীয় জোটের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হরতাল কর্মসূচির কথা গণমাধ্যমকে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়- রোববার ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল স্বত:স্ফুর্তভাবে পালনের জন্য বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

এমএইচ, জেএ