বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে ইসলামী ঐক্যজোটের এখন থেকে আর কোনো প্রকার সম্পর্ক নেই বলে দলটির চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী এমন ঘোষণা দিলেও ইসলামী ঐক্যজোটের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট আব্দুর রকিব বলছেন আমরা ২০ দলীয় জোটের সঙ্গেই আছি।

বৃহস্পতিবার দুপুরে ২০ দল ছাড়ার বিষয়ে জানতে চাইলে এডভোকেট আব্দুর রকিব গণমাধ্যমের কাছে এসব কথা বলেন। তিনি বলেন, আব্দুল লতিফ নেজামী ২০ দল ছেড়েছে, কিন্তু ইসলামী ঐক্যজোট ২০ দলীয় জোটের সঙ্গেই আছে।

আজ বিকেলে গুলশানে সংবাদ সম্মেলন আছে। ওইখানে এবিষয়ে বিস্তারিত বলা হবে। 

এমএইচ