সারাদেশে চলমান ২০ দলীয় জোটের হরতালের সময় আরও বাড়ানো হয়েছে। আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার বেলা দেড়টায় এক বিবৃতিতে হরতাল আরও ৪৮ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেন।
পূর্ব ঘোষিত হরতাল আগামীকাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা ছিল। ৭২ ঘণ্টার ওই চলমান হরতালের সঙ্গে আরও ৪৮ ঘণ্টা যোগ করলো বিরোধী জোট।
এমএইচ/ এআর





