শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন-২০১৫ পালন করা হবে। সকাল ৯টায় খেলাফত মজলিসের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরী শাখার উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খেলাফত মজলিস ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজিজুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ও সভাপতিত্ব করবেন ঢাকা মহানগরের সভাপতি শেখ গোলাম আসগর। এ ছাড়া আরো উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।
এমএইচ





