রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ মশিউর রহমান রাঙা, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু
রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মমতাজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং রংপুর সুশীল সমাজের প্রতিনিধিরা। সোমবার সকাল ৯টায় রংপুরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ আদায় শেষে এরশাদ উপস্থিত মুসল্লিদের উদ্দেশে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর হজ ও তাবলীগ জামাত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, তিনিই প্রথম এ ঘটনার নিন্দা জানিয়েছিলেন এবং মন্ত্রীর অপসারণ দাবি করেছিলেন।
এ সময় সেখানে অন্যান্যের মধ্যে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, সিটি মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু এবং জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বক্তব্য রাখেন। এরপর তাঁরা কোলাকুলি করে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জেএ





