রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সমাবেশ থেকে এক দফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করবেন তিনি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও হঠাৎ রোববার (৩০ জুলাই) রাত ১১টায় সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয় জনসমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে।
এমআই





