জনসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সমাবেশ গত ৭ অক্টোবর হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন হয়। ফলে আজ (শনিবার) কাওলায় হচ্ছে সমাবেশ।
এ উপলক্ষ্যে এরই মধ্যে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কাওলা মাঠে। দুপুর ২টার আগেই জনসভার মাঠ প্রায় ভরে যায়। রোদের মধ্যে আশপাশের এলাকায় গাছের ছায়ায় অবস্থান নেন নেতাকর্মীরা।
বিশেষ করে, ঢাকা-১৮ আসনের প্রার্থীদের শোডাউন চোখে পড়েছে। প্রত্যেকেই তার অনুসারীদের টি-শার্ট ও ক্যাপ, ব্যানার ফেস্টুনসহ নানা সাজে সাজিয়ে মিছিল নিয়ে এসেছেন। সভাস্থলে প্রার্থীদের ছবি হাতে সমর্থন জানান দিতে দেখা গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত রয়েছেন। এরই মধ্যে ঢাকা মহানগরের নেতারা বক্তব্য রাখছেন।
এমআই





