বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ২২ অক্টোবর বুধবার রাতে বগুড়া যাচ্ছেন। পরের দিন নীলফামারী জেলা সদরে পূর্ব নির্ধারিত জনসভায় যোগদান করবেন।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে বগুড়ায় সড়ক মহাসড়কের ওপর নির্মাণ করা হচ্ছে তোরণ। শোভা পাচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এর ছবি দিয়ে ফেস্টুন, ব্যানার ও পোস্টার।
বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মুক্তিযোদ্ধা শোকরানা জানান, ২৩ অক্টোবর বেলা ১১টায় নীলফামারী যাওয়ার পথে বগুড়া সার্কিট হাউস হতে জেলার শেষ সীমানা পর্যন্ত মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হবে। এ জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবকদল, সদর উপজেলা বিএনপি, কৃষকদল, ছাত্রদল জিয়া পরিষদসহ অন্যান্য দলীয় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করা হয়েছে।
এআর





