আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিবর্তন করে তা সময়পোযোগী করা হবে বলেজানিয়েছেন দলটির কৃষিবিষয়ক সম্পাদক ড. আব্দুররাজ্জাক।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীরধানমন্ডিতে আওয়ামী লীগসভাপতি শেখ হাসিনাররাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি বলেন, ‘‘আগামী ১০ ও ১১ জুলাই ২০তম জাতীয়সম্মেলনে গঠনতন্ত্র পরিবর্তন হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনদলীয় ভিত্তিতে হওয়ায় গঠনতন্ত্রেপরিবর্তন আনার পাশাপাশি দলেনতুন পদ তৈরী করা হবে কিনা এনিয়েও আলোচনা হচ্ছে।’’

ড. রাজ্জাক বলেন, ‘‘আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কসম্পাদকের একটি পদ রয়েছে।কিন্তু তথ্য প্রযুক্তি বিষয়কসম্পাদকদের পদ তৈরী করা যায়কিনা সে বিষয়ে চিন্তা করাহচ্ছে।’’

‘‘মহানগর, উপজেলা, জেলানির্বাচন দলীয় ভিত্তিতে হওয়ায়ভবিষ্যতে আমরা কিভাবেনির্বাচনটি করবো এ বিষয়টিগঠতন্ত্রে উল্লেখ করা হবে। এছাড়া জেলা, উপজেলা,ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যেসম্মেলনগুলো হবে তা গঠনতন্ত্রেকিভাবে থাকবে সেটাও গঠনতন্ত্রে অন্তর্ভূক্ত করার চিন্তা করা হচ্ছে।তাছাড়া সাংগঠনিক কাঠানোগতকোন পরির্তন হবে কিনা সেটানিয়েও আমরা আলোচনাকরছি।’’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘‘গত সভায় আমরাআলোচনা করেছিলাম গঠনতন্ত্রনিয়ে তৃণমূল পর্যায়েও আমরাআমাদের নেতা-কর্মীদের মতামতনিবো। আমরা সারা দেশেরজেলা উপজেলা ও থানা থেকেআগামীকাল (শুক্রবার) সুপারিশকরবো বলে আশা করছি।’’

আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘‘আমাদেরসংবিধানের ধারাগুলোকে লক্ষ্যরেখে দলের গঠনতন্ত্র তৈরীকরতে হবে। কারণ আওয়ামীলীগের ইতিহাস বাংলাদেশেরইতিহাস একই। এখন আওয়ামীলীগের সভানেত্রী গনতান্ত্রিকনেত্রী হিসেবে অত্যন্ত শক্তিশালী।সুতরাং জন্য আগের চেয়ে দলীয়সভানেত্রীর ক্ষমতা বৃদ্ধির দিকেইঙ্গিত করেন তিনি।’’

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠনতন্ত্রউপকমিটির এ সভা অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণসম্পাদক মাহবুব-উল আলমহানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিকসম্পাদক বাহাউদ্দিন নাসিম,খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ওগবেষনা সম্পাদক এ্যাডভোকেটআফজাল হোসেনসহ কমিটিরসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এআই